spot_img
spot_img

বাংলাদেশ নিয়ে চীনের বক্তব্যের কড়া জবাব দিয়েছে আমেরিকা

চলতি সপ্তাহে বাংলাদেশ নিয়ে চীন যে বক্তব্য দিয়েছে তার কড়া জবাব দিয়েছে আমেরিকা।

যুক্তরাষ্ট্র বলেছে, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। পররাষ্ট্রনীতি প্রণয়নে তার নিজস্ব অধিকার আছে।

অনলাইন দ্য কোরিয়ান হেরাল্ডে প্রকাশিত এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।

একদিন আগে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট কোয়াড থেকে দূরে থাকার পরামর্শ দেন। এতে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

এর জবাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস মঙ্গলবার বলেছেন, কোয়াড একটি অনানুষ্ঠানিক জোট। কিন্তু অবাধ ও মুক্ত ইন্দো-প্যাসিফিকের জন্য অত্যাবশ্যকীয় একটি মেকানিজম।

নেড প্রাইস বলেছেন, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের ওই বিবৃতিকে আমরা নোটে নিয়েছি। আমরা যা বলবো, তা হলো- আমরা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন করি। নিজেরাই যাতে তাদের পররাষ্ট্রনীতি নির্ধারণ করে বাংলাদেশের এমন অধিকারের প্রতিও আমরা সম্মান জানাই।

কোয়াডের নেতৃত্বে আছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া ও জাপান। এই জোটে নিউজিল্যান্ড, ভিয়েতনাম ও দক্ষিণ কোরিয়াকেও যোগ দিতে খোলামেলাভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ