spot_img

আজ ইসলামাবাদ হাই কোর্টে হাজির হচ্ছেন ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর চেয়ারম্যান ইমরান খান আজ ইসলামাবাদ হাই কোর্টে হাজির হচ্ছেন।

শুক্রবার (১২ মে) দেশটির সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তাকে আজ আদালতে হাজির হতে হচ্ছে।

একটি দুর্নীতি মামলায় মঙ্গলবার ইমরান খানকে ইসলামাবাদ হাই কোর্ট প্রাঙ্গন থেকে গ্রেফতার করা হয়। তিনি তখন জামিন নিতে আদালতে যাচ্ছিলেন। পাকিস্তানের সুপ্রিম কোর্ট গতকাল বৃহস্পতিবার ওই গ্রেফতারকে ‘অবৈধ’ ঘোষণা করে অবিলম্বে তাকে মুক্তির নির্দেশ দেয়।

রায়ে আরো বলা হয়, ইমরান খান বৃহস্পতিবার ইসলামাবাদ পুলিশ লাইনের গেস্ট হাউসে রাত কাটাবেন। তবে তিনি সেখানে বন্দী হিসেবে নয়, মুক্ত মানুষ হিসেবে থাকবেন। পর দিন তথা আজ শুক্রবার তিনি ইসলামাবাদ হাই কোর্টে হাজির হবেন। প্রধান বিচারপতি বান্ডিয়ালের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এই রায় দেয়।

সুপ্রিম কোর্ট ইমরান খানকে মুক্তির নির্দেশ দেয়ার পর পিটিআইয়ের নেতাকর্মীরা আনন্দে ফেটে পড়ে। তবে সরকার দলের লোকজন ক্ষোভ প্রকাশ করে।

সূত্র : দি নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ