spot_img
spot_img

আমেরিকা আবার হামলা করলে পারমাণবিক অস্ত্রোপযোগী ইউরেনিয়াম সমৃদ্ধির ইঙ্গিত ইরানের

আমেরিকা আবার হামলা করলে ইরান পাল্টা ব্যবস্থা হিসেবে ৯০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন দেশটির সংসদীয় মুখপাত্র ইব্রাহিম রিযায়ী।

তিনি বলেন, পুনরায় আক্রান্ত হলে ৯০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের অন্যতম বিকল্প হতে পারে। বিষয়টি দেশটির পার্লামেন্টে আলোচনা করা হবে।

মঙ্গলবার (১২ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

৯০ শতাংশ বিশুদ্ধতার ইউরেনিয়াম পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী বলে বিবেচিত হয়।

ধারণা করা হয়, ইরানের কাছে বর্তমানে প্রায় ৪০০ কেজি ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা সামান্য কারিগরি প্রচেষ্টায় অস্ত্র তৈরির উপযোগী ৯০ শতাংশ মাত্রায় নেওয়া সম্ভব।

সূত্র: রয়টার্স

spot_img
spot_img
spot_img

সর্বশেষ