লেবাননে তথাকথিত যুদ্ধবিরতির মধ্যেও ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি হামলায় শিশুদের হতাহতের সংখ্যা ভয়াবহ রূপ নিয়েছে।
আন্তর্জাতিক সাহায্য সংস্থা সেভ দ্য চিলড্রেন বলেছে, গত ১৬ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণার পর প্রথম ২৫ দিনে লেবাননে গড়ে প্রতিদিন ৪ জনের বেশি শিশু নিহত বা আহত হয়েছে।
মঙ্গলবার (১২ মে) লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে সংস্থাটি।
সংস্থাটি জানায়, এই অল্প সময়ের মধ্যেই অন্তত ২২ শিশু নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও ৮৯ শিশু।
সূত্র: আল-জাজিরা











