spot_img
spot_img

কোম্পানীগঞ্জে পুলিশের সঙ্গে আ.লীগ নেতাকর্মীদের সংঘর্ষে গুলিবিদ্ধ ৬

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের ওপর হামলার ঘটনায় বিক্ষোভ মিছিল বের করে বাদলের অনুসারীরা। এসময় বাঁধা দিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় আন্দোলনকারীরা। পরে পুলিশের গুলিতে ছয়জন গুলিবিদ্ধ হয়।

শনিবার (১২ জুন) দুপুরে কোম্পানীগঞ্জের চরকাঁকড়ার টেকের বাজারে এ ঘটনা ঘটে। এর আগে সকাল পৌনে ৯টার দিকে বসুরহাট বাজারের ইসলামী ব্যাংকের সামনে মিজানুর রহমান বাদলের ওপর হামলার ঘটনা ঘটে।

পুলিশের গুলিতে আহতরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সদস্য ফখরুল ইসলাম সবুজ (৫৫) ও তার ছেলে তরিকুল ইসলাম চয়ন (১৮)। অন্যদের নাম এখনও জানা যায়নি। আহত সবাই উপজেলা আওয়ামী লীগ সমর্থিত বাদলের অনুসারী।

প্রত্যক্ষদর্শীরা জানান, টেকের বাজারে হরতালের সমর্থনে রাস্তায় ব্যারিকেড দিয়ে বিক্ষোভ করার সময় পুলিশ বাঁধা দেয়। এতে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশের গুলিতে বাদল সমর্থিত অনেকে গুলিবিদ্ধ হন।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) আলমগীর হোসেন জানান, ব্যারিকেড ভাঙতে গেলে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে ৩-৪ জন পুলিশ আহত হয়। পরে পুলিশ ২০-২৫ রাউন্ড শর্টগানের গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ