spot_img
spot_img

মসজিদে চুরি করতে গিয়ে প্রাণ হারাল ১

সিরাজগঞ্জে মসজিদের এসির তার চুরি করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে সাজিব(২৫) নামে একজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১১ জুন) রাতে পৌর এলাকার শাহেদনগর (বেপারীপাড়া) জামে মসজিদের ওজুখানার ছাদে এ ঘটনা ঘটে।

নিহত সাজিব সয়াগোবিন্দ গ্রামের সমশের আলীর ছেলে।

স্থানীয়রা জানান, গভীর রাতে মসজিদের ওজু খানার ছাদে উঠে এসির তার প্লাস দিয়ে কাটার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে ওই তার মৃত্যু হয়। সকালে রাজমিস্ত্রি কাজ করতে এলে তার মরদেহ দেখতে পায়। এ ঘটনায় স্থানীয়রা পুলিশকে খবর দিলে সদর থানার এএসআই তাপস ঘটনাস্থল পরিদর্শন করেন।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ আব্দুস সালাম, গভীর রাতে প্লাস দিয়ে এসির তার কাটার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে সাজিবের মৃত্যু হয়। ইতোপুর্বে রাতের অন্ধকারে একাধিকবার মসজিদের তার চুরি হবার ঘটনা ঘটেছে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ