spot_img

ইতিহাসে মুঘলদের বেশি গুরুত্ব দেওয়া হয়েছে; অভিযোগ অমিত শাহের

মৌর্য-গুপ্ত- চোলদের নয়, মুঘলদেরই গুরুত্ব দিয়েছেন ইতিহাসবিদরা। এমন মন্তব্য করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

তিনি বলেন, ইতিহাসবিদরা কেবল মুঘলদের বিষয়ে লিখেছেন। ব্রাত্য থেকে গেছে মৌর্য-গুপ্ত-পাণ্ডরা। ভারতে পাণ্ডরা প্রায় ৮০০ বছর রাজত্ব করেছে। আসামে আহোম সম্রাজ্যের আয়ু ছিল প্রায় ৬৫০ বছর। আহোমদের হাতে পরাজিত হয়েছিল বখতিয়ার খলজি ও আওরঙ্গজেবরা। ভারতে চোল ও পল্লব শাসকরা ৬০০ বছর রাজত্ব করেছিল। মৌর্যরা সাম্রাজ্য বিস্তার করেছিল আফগানিস্তান থেকে লঙ্কা পর্যন্ত। গুপ্ত সম্রাজ্যের আয়ু চারশো বছর ছিল।

শনিবার (১১ জুন) দিল্লির একটি অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন তিনি।

জ্ঞানবাপী মসজিদ চত্ত্বরে শিবলিঙ্গ রয়েছে বলে দাবি করেছে কয়েকটি উগ্র হিন্দুত্ববাদী সংগঠন। ইতোমধ্যে ঘটনার রেশ আদালত পর্যন্ত গড়িয়েছে। সেই সঙ্গে কুতুব মিনার হিন্দু রাজা তৈরি করেছে বলে দাবি তোলা হয়েছে।

অমিত শাহ এমন সময় ভারতীয় ইতিহাস নিয়ে মন্তব্য করছেন, যখন সমগ্র বিশ্বের কাছে ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতি প্রশ্নের মুখে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ