spot_img
spot_img

পাল্টা আক্রমণ চালিয়ে দোনেস্কের তিন গ্রাম পুনর্দখলের দাবি ইউক্রেনের

পাল্টা আক্রমণ চালিয়ে রাশিয়ার দখলে নেওয়া দোনেস্ক অঞ্চলের তিনটি গ্রাম আবারও নিজেদের দখলে নেয়ার দাবি করেছে ইউক্রেন।

সোমবার (১২ জুন) ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীর বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইউক্রেন কর্মকর্তাদের দাবি, দোনেস্ক অঞ্চলের ব্লাহোদাতনে, নেস্কুচনে ও মাকারিভকা এলাকা পুরোপুরি এখন তাদের দখলে।

তিনটি গ্রাম পুনরায় নিজেদের দখলে নেওয়ার মাধ্যমে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরুর পর প্রথম বিজয় অর্জিত হয়েছে বলেও দাবি করেছে ইউক্রেন।

বিবিসি জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দোনেস্ক অঞ্চলের ব্লাহোদাতনে ও নেস্কুচনে এলাকায় ইউক্রেনের সৈন্যদের উল্লাস করতে দেখা গেছে।

এ বিষয়ে অবশ্য রাশিয়ার পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য আসেনি। এ ছাড়া দোনেস্ক অঞ্চলের তিনটি গ্রাম পুনরায় ইউক্রেনের দখলে যাওয়ার বিষয়টিও নিশ্চিত করেনি তারা।

সূত্র: বিবিসি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ