খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে আবারও মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আব্দুল খালেক।
সোমবার (১২ জুন) রাতে ভোট গণনা শেষে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে স্থাপিত নির্বাচনী ফলাফল সংগ্রহ ও ঘোষণা কেন্দ্র থেকে আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আবদুল খালেককে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মাদ আলাউদ্দিন।
এবারের খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহাম্মাদ আব্দুল আউয়াল (হাতপাখা), জাতীয় পার্টির এস এম শফিকুল ইসলাম মধু (লাঙল), স্বতন্ত্রপ্রার্থী এস এম শফিকুর রহমান (দেওয়াল ঘড়ি) ও জাকের পার্টির এস এম সাব্বির হোসেন (গোলাপ ফুল) নির্বাচন করেন।










