spot_img

বরিশালের মেয়র হলেন খোকন সেরনিয়াবাত

বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র পদে নৌকার প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৮৭ হাজার ৭৫২ ভোট। তার নিকটতম প্রার্থী হাতপাখার মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল পেয়েছেন ৩৪ হাজার ৩৪৫ ভোট।

সোমবার ১২ জুন এই ফলাফল ঘোষণা করা হয়। তবে ইসলামী আন্দোলন এই ফলাফল প্রত্যাখ্যান করেছে।

এর আগে, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। ভোট গণনা শুরু হয় বিকেল ৫টার দিকে।

ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে মাঠে মোতায়েন ছিল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কেন্দ্র পাহারায় মোতায়েন করা হয় ১৬ থেকে ১৭ জনের ফোর্স। মাঠে ছিলেন নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট। এছাড়া ইসির নিজস্ব পর্যবেক্ষক টিম ঢাকায় নির্বাচন ভবনে মনিটরিং সেল থেকে প্রতিটি ভোটকেন্দ্রে স্থাপিত সিসি ক্যামেরায় ভোটগ্রহণ পর্যবেক্ষণ করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ