ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী মুফতী ফয়জুল করীমের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দীন ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।
আজ সোমবার (১২ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃাততে নেতৃদ্বয় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, একজন প্রার্থীকে নিরাপত্তা দিতে না পারার দায় নির্বাচন কমিশন ও সরকারকে নিতে হবে। আমরা এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদেরে সনাক্ত করে বিচারের আওতায় আনারও দাবী করছি।
বিবৃতিতে তারা আরও বলেন, আজকের এই ঘটনার মাধ্যমে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের জনদাবী আরো শক্তিশালী হবে ইনশাআল্লাহ।










