spot_img
spot_img

পশ্চিমতীরে ৬ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করল ইসরাইল

ফিলিস্তিনের পশ্চিমতীরে ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের হামলায় অন্তত ছয়জন ফিলিস্তিনি গুলিবদ্ধ হয়ে নিহত হয়েছেন।

মঙ্গলবার (১১ জুন) পশ্চিমতীরের জেনিনের কাছে কাফর দান গ্রামে একটি বাড়ি ঘেরাও করে গুলি করে তাদের হত্যা করে ইসরাইলী সেনারা।

জানা যায়, নিহত ছয়জনের বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে। নিহতদের মধ্যে একজন হচ্ছেন আহমাদ স্মৌদি।

এ বিষয়ে বরাবরের মতো মিথ্যাচার চালিয়ে ইসরাইলী বাহিনী দাবি করে বলে, তারা ওই গ্রামে ‘সন্ত্রাস-বিরোধী অভিযান’ চালিয়ে চারজন সশস্ত্র ফিলিস্তিনিকে হত্যা করেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ