spot_img
spot_img

দক্ষিণ লেবাননে ৫০টির বেশি লক্ষ্যবস্তুতে ইসরাইলের হামলা

দক্ষিণ লেবাননে মারজায়ুন জেলার দিব্বিন শহরে ৫০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

এক বিবৃতিতে এ তথ্য জানায় ইসরাইলি বাহিনী।

বিবৃতিতে ইসরাইলি বাহিনী জানায়, মারজায়ুন জেলার দিব্বিন শহরে ৫০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এ সময় সামরিক অবকাঠামো ভেঙে দেওয়া হয় এবং অস্ত্র সংরক্ষণাগারগুলোর অবস্থান শনাক্ত করা হয়।

ইসরাইলি বাহিনীর দাবি, ওই এলাকা হিজবুল্লাহর একটি গুরুত্বপূর্ণ শক্ত ঘাঁটি হিসেবে ব্যবহৃত হতো। সেখান থেকে ইসরাইলি সেনা ও বেসামরিক নাগরিকদের ওপর হামলার প্রস্তুতি নেওয়া এবং তা এগিয়ে নেওয়ার কাজ করা হতো।

সূত্র: আল-জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ