ভারতে সেলফি তুলতে গিয়ে বজ্রপাতে ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছে।
রবিবার (১১ জুলাই) ভারতের রাজস্থানের রাজধানী জয়পুরের কাছাকাছি আমের প্যালেসে এ ঘটনা ঘটে।
জানা যায়, বৃষ্টির মধ্যে ওয়াচ টাওয়ারে যখন তারা সেলফি তোলায় ব্যস্ত এমন সময় বজ্রপাত হয়। বজ্রপাতের সময় ২০ জনের মতো মানুষ ওয়াচ টাওয়ারে ছিলেন। ভয়ে ওয়াচ টাওয়ার থেকে লাফ দেওয়ার কারণে আহত হয়েছেন অনেকে।
এদিকে রাজ্যটিতে বজ্রপাতে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৭ জন শিশু।
সূত্র : এনডিটিভি











