spot_img
spot_img

আফগানিস্তান থেকে নিজেদের সব সেনা প্রত্যাহার করল অস্ট্রেলিয়া

আফগানিস্তান থেকে নিজেদের সকল সৈন্যকে অস্ট্রেলিয়া প্রত্যাহার করে নিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিটার ডাটন।

রবিবার (১১ জুলাই) এ তথ্য জানান অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী।

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেন, অস্ট্রেলিয়ার সর্বাধিক ৮০ শতাংশ সৈন্য সাম্প্রতিক সপ্তাহগুলোতে আফগানিস্তান থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, আপাতত এ সামরিক অভিযানের অবসান ঘোষণা করা হচ্ছে।

প্রসঙ্গত, গত এপ্রিলে অস্ট্রেলিয়া ঘোষণা দিয়েছিল যে, তারা আগামী সেপ্টেম্বর নাগাদ আফগানিস্তানে থাকা তাদের অবশিষ্ট সৈন্য প্রত্যাহার করে নেবে।

আফগানিস্তানে গত ২০ বছরে অস্ট্রেলিয়া ৩৯ হাজার সৈন্য মোতায়েন করেছিল। আর এ মিশনে অস্ট্রেলিয়ার কয়েক বিলিয়ন ডলার ব্যয় হয়। সেই সঙ্গে দেশটির ৪১ সৈন্য প্রাণ হারায়।

সূত্র: এএফপি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ