ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলে সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস আগামী বুধবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।
অবৈধ রাষ্ট্র ইসরাইলি প্রেসিডেন্ট আইজ্যাক হ্যারজগের উপস্থিতিতে তেলআবিবে অবস্থিত এই দূতাবাস ভবন উদ্বোধন করা হবে বলে জানা গেছে।
আমিরাতের রাষ্ট্রদূত মোহাম্মদ আল খাজা অনুষ্ঠান পরিচালনা করবেন। দায়িত্ব প্রাপ্তির পর গত ১ মার্চ থেকেই ইসরাইলে অবস্থান করছেন তিনি।
এর আগে গত ২৯ ও ৩০ জুন সংযুক্ত আরব আমিরাতে প্রথম আনুষ্ঠানিক সফরে যান ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী ইয়ায়ির লাপিদ। সফরে তিনি আমিরাতের রাজধানী আবুধাবিতে অবৈধ রাষ্ট্র ইসরাইলের দূতাবাস ও বৃহত্তম শহর দুবাইয়ে কনস্যুলেটের উদ্বোধন করেন।
গত বছরের আগস্টে দুই মুসলিম দেশ, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলে সাথে সম্পর্ক স্বাভাবিক করার নামে অবৈধ রাষ্ট্রটিকে স্বীকৃতি দেয়।
গত বছরের ১৫ সেপ্টেম্বর তারিখে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউজে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইহুদিবাদী ইসরাইলের সাথে কথিত ‘ইবরাহীমি চুক্তির’ মাধ্যমে সম্পর্ক স্বাভাবিকীকরণ ও বাণিজ্য, প্রযুক্তি, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে সহায়তায় চুক্তিবদ্ধ হয়।
চুক্তির অংশ হিসেবে ইতোমধ্যেই সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন অবৈধ রাষ্ট্র ইসরাইলে তাদের কূটনীতিক মিশন প্রতিষ্ঠা করেছে। ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্বের শিকার ফিলিস্তিনিরা এই চুক্তিকে তাদের পিঠে ছুরিকাঘাতের সাথে তুলনা করছেন।
সূত্র : আই টোয়েন্টি ফোর নিউজ











