spot_img
spot_img

বগুড়ায় মাস্ক পরতে বলায় ইউপি সদস্যকে পিটুনির অভিযোগ

বগুড়ায় স্বাস্থ্যবিধি মোতাবেক সামাজিক দূরত্ব নিশ্চিত ও মাস্ক পরতে বলায় শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য অসীম মন্ডলকে পিটুনির অভিযোগ ওঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। এ ঘটনায় তিনি সদস্য মামলা দায়ের করেছেন।

সোমবার (১২ জুলাই) শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের মোস্তফাপুর বাজারে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই ইউপি সদস্য আজ মোস্তফাপুর বাজার এলাকায় গিয়ে দেখতে পান বাকশন বম্বুপাড়া গ্রামের ছামেদ আলীর ছেলে সবুজ হোসেন তার মুদির দোকানে ১০-১২ জন লোক নিয়ে বসে আড্ডা দিচ্ছে। তারা মাস্কবিহীন অবস্থায় সামাজিক দূরত্ব বজায় না রেখে বসে খোশ গল্প করছিলেন। এ সময় তিনি তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলেন। কিন্তু ব্যবসায়ী সবুজ হোসেন, ছামেদ আলী, রফিকুল ইসলামসহ ১০/১২ জন স্থানীয় তার কথায় উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায় সবাই মিলে তাকে বেধড়ক পিটুনি দেয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।

ভুক্তভোগী ইউপি সদস্য অসীম মন্ডল বলেন, সবুজ লডডাউন না মেনে এবং স্বাস্থ্যবিধি উপেক্ষা করে জোরপূর্বকভাবে ব্যবসা পরিচালনা করছে। আমি তাকে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বললে তারা ক্ষিপ্ত হয়ে আমাকে বেধরক পিটুনি দেয়।

শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বললে তারা ইউপি সদস্যকে মারপিট করেছেন। এ ব্যাপারে অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ