spot_img

ঈদে অর্ধেক আসন ফাঁকা রেখে চলবে ট্রেন

চলমান কঠোর লকডাউন আগামী ১৫ থেকে ২৩ জুলাই পর্যন্ত শিথিল করার সিন্ধান্ত নিয়েছে সরকার। এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে আগামী বৃহস্পতিবার থেকে রেল যোগাযোগ চালু থাকবে।

সোমবার (১২ জুলাই) রেল মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে ১৫ জুলাই থেকে ট্রেন চলাচল করবে। তবে টিকিট কিনতে হবে অনলাইনে। কাউন্টারে কোনো টিকিট বিক্রি হবে না।

এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে চলবে গণপরিবহণ। খোলা থাকবে শপিংমল ও দোকানপাট। তবে বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আর সরকারি অফিসের কার্যক্রম ভার্চুয়ালি চলবে। এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ