পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সারাদেশে ৫২৬টি গরু ও ছাগল কুরবানী করে গোস্ত বিতরণ করেছে শায়েখ আহমদুল্লাহ’র আস-সুন্নাহ ফাউন্ডেশন। এছাড়াও সামর্থ্যবানদের দেওয়া দুই টন কুরবানীর গোস্ত দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিয়েছে প্রতিষ্ঠানটি।
আস-সুন্নাহ ফাউন্ডেশনের সেচ্ছাসেবীরা এসব গোস্ত বন্যাকবলিত এলাকাসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে ১০ থেকে ১২ হাজার পরিবারের কাছে পৌঁছে দিয়েছে।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের অক্ষ থেকে বিষয়টি ইনসাফকে নিশ্চিত করা হয়েছে।
শায়েখ আহমদুল্লাহ প্রতিষ্ঠিত আস-সুন্নাহ ফাউন্ডেশন ইতঃপূর্বে সেবামূলক কাজে অগ্রগামী থেকেছে। কিছুদিন আগে সিলেট-সুনামগঞ্জসহ দেশের বন্যাকবলিত অঞ্চলে প্রায় সাড়ে ছয় কোটি টাকার ১০০০ টন ত্রাণ বিতরণ করেছে প্রতিষ্ঠানটি। বর্তমানেও বন্যাকবলিত অঞ্চলে ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।
এছাড়াও প্রতিষ্ঠানটি নিয়মিত সেবামূলক বিভিন্ন কাজ করে যাচ্ছে।















