spot_img

সুইডেনে কুরআন অবমাননা, পাকিস্তানের ডাকে বিশেষ বৈঠকে বসেছে জাতিসংঘ

সুইডেনে পবিত্র কুরআন পোড়ানোর ঘটনায় বিশেষ বৈঠক শুরু হয়েছে জাতিসংঘে। পাকিস্তানের হস্তক্ষেপে মঙ্গলবার থেকে জাতিসংঘের মানবাধিকার কমিশনের মঞ্চে এই বিষয়ে বিশেষ ওই বৈঠক শুরু হয়।

সম্প্রতি সুইডেনে একটি মসজিদের সামনে পবিত্র কুরআন পোড়ায় এক ইসলাম বিদ্বেষী। সুইডেনের প্রশাসন এই ন্যাকারজনক ঘটনায় ইসলাম বিদ্বেষীদের সহযোগিতা করে। ওই ঘটনা মুসলিম বিশ্বে নিন্দার ঝড় উঠে।

পরে ওই ঘটনার উল্লেখ করে জাতিসংঘের মানবাধিকার কমিশনে বিশেষ আলোচনার দাবি জানিয়েছিল পাকিস্তান। মঙ্গলবার থেকে সেই আলোচনা শুরু হয়েছে। পাকিস্তান-সহ মুসলিম বিশ্বের একাধিক দেশ কুরআন অবমাননার সেই ঘটনার তীব্র নিন্দা করেছে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি ভিডিও কনফারেন্সের মাধ্যমে মঙ্গলবার জাতিসংঘের সেই বৈঠকে যোগ দেন। সেখানে তিনি বলেন, ‘এই ধরনের ঘটনা ইসলামোফোবিয়া, হেট স্পিচ আরও বাড়িয়ে দিচ্ছে। বিশ্বজুড়ে মানুষে মানুষে ব্যবধান আরও বাড়ছে। সহিংসতা উসকে দেওয়া হচ্ছে।’

জাতিসংঘের মানবাধিকার সংগঠন ইউএনএইচসিআর-এর প্রধান ভলকার টার্ক বলেছেন, ‘মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ, ইসলামোফোবিয়া, ইহুদিবিদ্বেষ, খ্রিস্টানদের নিয়ে বিদ্বেষপূর্ণ মন্তব্য কখনোই গ্রহণযোগ্য নয়। একইভাবে সংখ্যালঘু সম্প্রদায় যেমন আহামেদি (কাদিয়ানী), ইয়াজেদি, বাহাইদের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ আচরণও অন্যায়। এই সবকিছুই অন্যায় এবং বন্ধ করা প্রয়োজন।’

spot_img
spot_img
spot_img

সর্বশেষ