spot_img

হেঁটে রাজধানীতে ঢুকছেন বিএনপি নেতাকর্মীরা

রাজধানীতে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ঢাকার বিভিন্ন প্রবেশমুখে চেকপোস্ট বসিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। চেকপোস্টে গাড়ি থামিয়ে তল্লাশি করা হচ্ছে। রাজধানীর গাবতলীতে বিএনপি নেতাকর্মীর মুঠোফোন গেঁটে কয়েকজনকে আটকের অভিযোগ পাওয়া গেছে। এছাড়া আমিনবাজার ও বাবুবাজার ব্রিজ এলাকায় চেকপোস্ট বসিয়ে বিএনপি নেতাকর্মীদের তল্লাশি করতে দেখা গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন মহাসড়কে চলাচলরত যাত্রীরা। উপায় না পেয়ে হাজার হাজার মানুষ পায়ে হেঁটেই ঢাকায় প্রবেশ করছেন। এর মধ্যে নয়াপল্টনে বিএনপি সমাবেশে যোগ দিতে যাবেন এমন নেতাকর্মীর সংখ্যাই বেশি।

ওদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে তল্লাশিচৌকিতে যানবাহনে তল্লাশি করছে পুলিশ। মঙ্গলবার রাতভর নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থানে বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে অভিযান চালিয়ে ১০ নেতা-কর্মীকে আটক করা হয়েছে। তবে বিএনপির এক নেতার দাবি, জেলার বিভিন্ন স্থান থেকে তাঁদের ৩০ নেতা-কর্মীকে আটক করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ