spot_img
spot_img

সৌদি আরব সফরে যেতে পারেন চীনের প্রেসিডেন্ট

আগামী সপ্তাহে সৌদি আরব সফরে যেতে পারেন চীনের প্রেসিডেন্ট শি জিংপিং। তাকে বরণ করে নিতে বিশাল আয়োজনের পরিকল্পনা করছে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশটি, তবে এ নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি চীন ও সৌদি আরব।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট শি জিংপিংয়ের সম্ভাব্য সৌদি আরব সফর নিয়ে বৃহস্পতিবার প্রশ্ন করা হয় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের কাছে। তবে মুখপাত্র জানান, এ বিষয়ে জানানোর মতো কোনো তথ্য আপাতত তার কাছে নেই।

উল্লেখ্য, চীনের প্রেসিডেন্ট শি জিংপিং ২০২০ সালের পর আনুষ্ঠানিক কোনো বিদেশ সফরে যাননি। ওই বছরের জানুয়ারী থেকে বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাসের প্রকোপ দেখা দেয় এবং লকডাউন আরোপ শুরু হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ