spot_img
spot_img

বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন আশা করছে ভারত: অরিন্দম বাগচী

গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে বলেছেন, সেখানের (বাংলাদেশে) অভ্যন্তরীণ অবস্থা নিয়ে আমার বিশেষ কোনো মন্তব্য নেই।

গতকাল শুক্রবার (১১ আগস্ট) তিনি বলেন, আমি মনে করি, আমি গত সপ্তাহে এটি বলেছি… দেখুন, সেখানে (বাংলাদেশের) অভ্যন্তরীণ অবস্থা নিয়ে আমার বিশেষ কোনো মন্তব্য নেই।

তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বলেন, এগুলো বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়। তবে তিনি উল্লেখ করেন, এ বিষয়ে দেশের সংবিধানের (বাংলাদেশের) একটি অবস্থান রয়েছে।

এর আগে গত ৩ আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, নয়াদিল্লী চায় বাংলাদেশের নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া দেশের জনগণ সিদ্ধান্ত নেবে এবং আশা করছি শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, বাংলাদেশে যা ঘটছে, তার প্রভাব আমাদের (ভারত) ওপর পড়ে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ