spot_img
spot_img

পশ্চিম তীর ও পূর্ব জেরুসালেম আমাদের ভূখণ্ডের অংশ: ইসরাইলি প্রধানমন্ত্রী

ফিলিস্তিনের পশ্চিম তীর ও পূর্ব জেরুসালেমকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করেছেন ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

চলতি সপ্তাহে টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেন তিনি।

ইসরাইলি প্রধানমন্ত্রী বলেন, পশ্চিম তীর ও পূর্ব জেরুসালেম আমাদের অংশ। আমরা এখানে থাকার জন্য সংকল্পবদ্ধ।

ইসরাইলি প্রধানমন্ত্রী আরও বলেন, ফিলিস্তিনিদের হাতে কখনোই পশ্চিম তীরের নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া হবে না। তাদেরকে সীমিত আকারে শাসনকার্য পরিচালনার ক্ষমতা দেওয়া হবে, যখন সেখানের নিরাপত্তার দায়িত্বে থাকবে ইসরাইলি সৈন্যরা। যেমনটি ঠিক বর্তমানে রয়েছে।

উল্লেখ্য, দখলকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুসালেমের শাসনকার্যের দায়িত্ব আছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ)। তবে তাদের শাসনকার্যের প্রশাসনিক দায়িত্ব সীমাবদ্ধ করে দিয়েছে তেল আবিব। দখলকৃত অঞ্চলের আকাশসীমা, বন্দর, পরিকল্পনা নীতি, অর্থনীতি ও কর সংগ্রহ নিয়ন্ত্রণ করে ইসরাইল।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ