spot_img
spot_img

ইসরাইলের সঙ্গে আঁতাত ক্ষমার অযোগ্য: আমিরাতকে আরাগচির হুঁশিয়ারি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত সফরের যে তথ্য প্রকাশ হয়েছে, তা ইরানের বিরুদ্ধে চলমান আমেরিকা-ইসরাইলি আগ্রাসনের সময় আঁতাত হিসেবে ক্ষমার অযোগ্য।

বুধবার (১৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

আরাগচি বলেন, নেতানিয়াহু তার আমিরাত সফরের কথা প্রকাশ্যে ঘোষণা করেছেন। তবে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অনেক আগেই বিষয়টি ইরানের নেতাদের জানিয়েছিলেন।

আরাগচি বলেন, যারা ইসরাইলের সঙ্গে মিলে বিভাজন সৃষ্টি করছে, তাদের জবাবদিহির আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, ইরানের জনগণের বিরুদ্ধে শত্রুতা একটি বোকামির খেলা। ইসরাইলের সঙ্গে এ কাজে আঁতাত ক্ষমার অযোগ্য।

অন্যদিকে, নেতানিয়াহুর সংযুক্ত আরব আমিরাত সফরের দাবিকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে আমিরাত কর্তৃপক্ষ।

ইসরাইলি প্রধানমন্ত্রীর দফতরের তথ্য অনুযায়ী, ওই সফরে নেতানিয়াহু সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মুহাম্মদ বিন যায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ