ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সদস্য দেশগুলোর প্রতি আমেরিকা ও ইসরাইলের বিরুদ্ধে স্পষ্ট ও দ্ব্যর্থহীন নিন্দা জানানোর আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (১৪ মে) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে আরাগচিইরানে হামলার নিন্দা জানাতে ব্রিকস সদস্যদের আহ্বান আরাগচির
বলেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের বিষয়ে ব্রিকস সদস্য দেশগুলোর পরিষ্কার অবস্থান নেওয়া প্রয়োজন।
তিনি বলেন, বৈশ্বিক দক্ষিণ বা গ্লোবাল সাউথকে পশ্চিমা বিশ্বের ভুল শ্রেষ্ঠত্বের ধারণা ভেঙে ফেলতে হবে।
আরাগচি আরও বলেন, আন্তর্জাতিক মঞ্চে পশ্চিমা প্রভাবের ভারসাম্য রক্ষায় ব্রিকস দেশগুলোর আরও শক্ত অবস্থান নেওয়া প্রয়োজন।
সূত্র: রয়টার্স











