বুধবার | ২১ জানুয়ারি | ২০২৬
spot_img

চলতি মাসে আরো দেড় কোটি টিকা আসবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এ মাসের শুরুতে ৫৪ লাখ ভ্যাকসিন এসেছে। মাসের বাকি সময়ে আরো দেড় কোটি ভ্যাকসিন দেশে আসবে।

রবিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নবাব আব্দুল গণি রোডে ওসমানী স্মৃতি মিলনায়তনে “জুনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থেসিওলজি) পদে নতুন নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের যোগদান ও ওরিয়েন্টেশন প্রোগ্রামে” তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, কভিড মহামারির কথা বিবেচনা করে একইসঙ্গে ষষ্ঠ গ্রেডে ৪০৯ জন অ্যানেস্থেসিয়া চিকিৎসক নিয়োগ প্রদান একটি যুগান্তকারী ঘটনা। কভিডের অতিমারির কথা বিবেচনা করে দেশের প্রত্যন্ত এলাকার হাসপাতালগুলিতে অ্যানেস্থেসিয়া চিকিৎসকের অতি বেশি প্রয়োজন দেখা দেয়। এ পদে পূর্বে অনুমোদিত ৬০৮টি পদের বিপরীতে মাত্র ৩০ জন চিকিৎসক কর্মরত ছিলেন। গত বছর আমরা ১৬৯ জন চিকিৎসককে পদোন্নতি দিয়েছিলাম। সে সময় উপযুক্ত প্রার্থী না থাকায় অবশিষ্ট ৪০৯টি পদে পদোন্নতি দেওয়া সম্ভব হয়নি।

তিনি জানান, গত ৭ জুলাই ৪০৯টি শূন্য পদে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনকে অনুরোধ করা হলে গত ৫ সেপ্টেম্বর সে নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। বেশ কিছু নিয়মের ব্যতয় ঘটিয়ে হলেও এত অল্প সময়ে এ বিশাল সংখ্যক চিকিৎসক নিয়োগ দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্বাস্থ্যখাত কৃতজ্ঞ থাকবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ