spot_img
spot_img

মুফতী আমিনী রহ.এর বড় ভাই মাওলানা নুরুল হক আমিনী ইন্তেকাল করেছেন

ইসলামী ঐক্যজোটের সাবেক চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মুফতী ফজলুল হক আমিনী রহ.-এর বড় ভাই মাওলানা নুরুল হক আমিনী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ রোববার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৪৫ মিনিটে বি.বাড়িয়া সদরের আমিনপুরে নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

শতবর্ষী এই আলেম দীর্ঘদিন ধরে বাধক্যজনিত রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজা আজ বাদ এশা বি. বাড়িয়া সদরের গোকর্ণ ঘাট ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ