spot_img

মাওলানা নুরুল হক আমিনীর ইন্তেকালে ইসলামী ঐক্যজোটের শোক প্রকাশ

মুফতী ফজলুল হক আমিনী রহ.-এর বড় ভাই মাওলানা নুরুল হক আমিনীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী ও মহাসচিব মুফতী ফয়জুল্লাহ।

রোববার (১২ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে এ শোক প্রকাশ করেন তারা।

শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, মাওলানা নুরুল হক আমিনী রহ. একজন প্রচারবিমুখ আলেমে দ্বীন ছিলেন। তিনি আমৃত্যু ইলমী খেদমত, ইসলামের প্রচার, মানুষের উপকারে নিয়োজিত ছিলেন। সাদাসিধে জীবন-যাপন করতেন। তাঁর ইন্তেকালে দেশ, জাতি বিশেষ করে বি. বাড়িয়াবাসী একজন অভিভাবককে হারালো।

নেতৃদ্বয় বলেন, বর্ষীয়ান এই আলেমে দ্বীনের ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর পরিবারবর্গ, আত্মীয়, ছাত্র, ভক্ত ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহর শাহী দরবারে কায়মানোবাক্যে দু’আ করি, হে আল্লাহ! আপনি আপনার এই আলেম বান্দাহকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিন। আমীন।

উল্লেখ্য, আজ রোববার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৪৫ মিনিটে বি.বাড়িয়া সদরের আমিনপুরে নিজ বাসভবনে ইন্তেকাল করেন মুফতী ফজলুল হক আমিনী রহ.-এর বড় ভাই মাওলানা নুরুল হক আমিনী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শতবর্ষী এই আলেম দীর্ঘদিন ধরে বাধক্যজনিত রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজা আজ বাদ এশা বি. বাড়িয়া সদরের গোকর্ণ ঘাট ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ