spot_img
spot_img

নারীরা বিশ্ববিদ্যালয়ে পড়বে; তবে সহশিক্ষার সুযোগ নেই: আফগান শিক্ষামন্ত্রী

আফগানিস্তানের উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রী মাওলানা আব্দুল বাক্বী হক্কানী বলেছেন, আফগানিস্তানে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সুযোগ পাবে নারীরা। তবে সহশিক্ষার কোনও সুযোগ নেই। ছাত্র ও ছাত্রীদের আলাদা ক্লাস হবে।

রবিবার (১২ সেপ্টেম্বর) তিনি এসব কথা বলেছেন বলে সংবাদমাধ্যম ফ্রান্স ২৪ এর এক প্রতিবেদনে জানানো হয়েছে।

আফগান উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রী মাওলানা আব্দুল বাক্বী হক্কানী বলেন, সহশিক্ষা ব্যবস্থার পরিসমাপ্তি ঘটাতে আমাদের কোনও সমস্যা নেই। জনগণ মুসলমান এবং তারা এটা মেনে নেবে।

তিনি বলেন, তালেবান ক্ষমতায় আসার পর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উপস্থিতি নাটকীয়ভাবে বেড়েছে। ভবিষ্যৎ আফগানিস্তানের সমৃদ্ধি ও স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য এটি আশাব্যঞ্জক।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ