spot_img
spot_imgspot_img

সম্ভাব্য হামলার শঙ্কায় সৌদির খামিস মুশাইতে আগাম সতর্কতা

সম্ভাব্য ঝুঁকির আশঙ্কায় সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর খামিস মুশাইতে আগাম সতর্কতা জারি করেছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ।

শনিবার (১২ সেপ্টেম্বর) আল জাজিরা আরবি এক ব্রেকিং আপডেটে এ তথ্য জানিয়েছে।

সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, সম্ভাব্য একটি ঝুঁকির আশঙ্কায় খামিস মুশাইতে আগাম সতর্কতা জারি করা হয়েছে। তবে কী ধরনের হুমকির কারণে এই সতর্কতা দেওয়া হয়েছে অথবা কোনো ক্ষেপণাস্ত্র বা ড্রোন শনাক্ত করা হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।

এমন সময় এই সতর্কতা জারি করা হলো, যখন ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বাহিনীর সঙ্গে সৌদি আরব ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও সৌদি সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনীর সংঘাত নতুন করে তীব্র হয়েছে।

এর আগে হুথি বাহিনী খামিস মুশাইত, আবহা ও জিজানসহ সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় কয়েকটি এলাকায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এসব হামলার পর খামিস মুশাইত ও আবহায় একাধিকবার আগাম সতর্কতা জারি করা হয়েছিল।

সৌদি কর্তৃপক্ষের হিসাবে, সাম্প্রতিক হুথি হামলায় দেশটির দক্ষিণাঞ্চলে অন্তত ৭৩ জন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। একই সঙ্গে কয়েকটি বেসামরিক ও জ্বালানি স্থাপনাও আক্রান্ত হয়েছে।

তবে শনিবারের নতুন সতর্কতার সঙ্গে হুথি বাহিনীর কোনো হামলার সরাসরি সম্পর্ক রয়েছে কি না, এখন পর্যন্ত তা নিশ্চিত করা হয়নি।

সূত্র : আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ