গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। এসময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন।
মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য জানান।
তিনি বলেন, মৃতদের মধ্যে রাজশাহীর একজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের একজন, নওগাঁর তিনজন, সিরাজগঞ্জের একজন ও টাঙ্গাইলের একজন আছেন।
শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ১২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন। রামেকের করোনা ইউনিটে করোনা পজিটিভ হয়ে ১২ জন ও করোনা উপসর্গ নিয়ে রোগী ভর্তি রয়েছেন ৭২ জন। মোট ১৯২টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিল ৮৪ জন।
করোনা পরীক্ষা ও শনাক্তের বিষয়ে রামেক পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৬৮টি নমুনা পরীক্ষায় ৩ জনের ও মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৩৭৫টি নমুনা পরীক্ষায় ১০ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ২ শতাংশ।












