পশ্চিম তীরে ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে আরো এক ইহুদিবাদীবাদি সন্ত্রাসিদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি সেনা নিহত হয়েছে। নিহত ইসরাইলি সেনার নাম ইদো বারুক যার বয়স ২১ বছর। তাকে দুজন বন্দুকধারী গাড়ি থেকে নেমে শাভেই শোমরন এলাকায় গুলি করে নিহত করেন।
যোদ্ধারা এক বিবৃতিতে বলেছে, নাবলুস শহরের পশ্চিমে ডেইরি শারাফ এলাকায় দখলদার ইহুদিবাদী ইসরাইলের দ্বিতীয় সেনাকে হত্যার কথা আমরা ঘোষণা করছি।
ইসরাইল সেনাদের এই হত্যাকাণ্ডের পর গাঁজা উপত্যকা থেকে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধে আন্দোলন হামাস এক বিবৃতিতে বলেছে, ইসরাইলিদের অপরাধযজ্ঞ এবং পবিত্র আল আকসা মসজিদে বিভিন্ন সময় অভিযানের নামে অপবিত্র করার স্বাভাবিক প্রতিক্রিয়া হচ্ছে এই হত্যাকাণ্ড।
সূত্র: পার্সটুডে











