spot_img

বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে রক্তাক্ত পথে হাঁটছে আওয়ামী লীগ : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে আওয়ামী লীগ রক্তাক্ত পথে হাঁটছে।আওয়ামী লীগ দুষ্কর্মের কর্মধারা সম্পন্ন করে অত্যন্ত নিখুঁতভাবে। গতরাতে আওয়ামী দুষ্কৃতিকারীরা বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম ভুঁইয়া তানুকে নির্মমভাবে গুলি করে মেরেছে। আওয়ামী লীগ হত্যায় উৎসাহী একটি রাজনৈতিক দল।

শনিবার (১২ নভেম্বর) দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, বিরোধী দলের নিরপরাধ লোকজনদের হত্যার শাস্তি না হওয়ায় দুর্বৃত্তরা সহিংস কাজ অব্যাহত রেখেছে। ছাত্রলীগ-যুবলীগের মানুষ হত্যার বীরত্বে আওয়ামী শাসকগোষ্ঠী দারুণ উল্লসিত ও উত্তেজিত। মানুষ হত্যায় এদের কলঙ্কের তীব্রতা এতটাই বেশি যে, তারা আর কোনো কিছু লুকিয়ে রাখতেও লজ্জা পাচ্ছে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ