আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেছেন, (২৪ ডিসেম্বর) আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে নির্বাচনী ইশতেহার তুলে ধরা হবে। সম্মেলনে জাতির সামনে দেশের আর্থসামাজিক উন্নয়নে আওয়ামী লীগ কী ভূমিকা রাখবে তা তুলে ধরা হবে।
শনিবার (১২ নভেম্বর) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষে গঠিত গঠনতন্ত্র উপকমিটির এক সভায় এসব কথা বলেন তিনি।
কৃষিমন্ত্রী বলেন, গঠনতন্ত্র সুষ্ঠু ও সুন্দর করতে আজকের এই সভা করা হয়েছে। জেলা পর্যায়ের নেতাকর্মীদের গঠনতন্ত্রও ঘোষণা করা হবে।










