spot_img

ফরিদপুরে বিএনপির গণসমাবেশের মঞ্চে খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত ২টি চেয়ার

ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশের মঞ্চে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দু’টি চেয়ার রাখা হয়েছে।

আজ শনিবার (১২ নভেম্বর) চলমান বিভাগীয় গণসমাবেশ কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে অনুষ্ঠিত হচ্ছে ষষ্ঠ বিভাগীয় এই গণসমাবেশ।

দুপুরে সমাবেশ মঞ্চে যোগ দেন প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সাথে গণসমাবেশ মঞ্চে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ