spot_img

নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

রাজধানীর নয়াপল্টনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

শনিবার (১২ নভেম্বর) নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল হয়ে বিক্ষোভ মিছিলটি আবার নয়াপল্টনে গিয়ে শেষ হয়।

এসময় রিজভী বলেন, সরকারের শেষ সময়ে আবারও গুম খুন শুরু করেছে সরকার। বিভিন্ন স্থান থেকে আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনী পরিচয়ে নেতাকর্মীদের তুলে নেয়া হচ্ছে। বাড়ি বাড়ি তল্লাশির নামে হয়রানি করা হচ্ছে। মিথ্যা মামলায় গ্রেফতার নির্যাতন করা হচ্ছে।

তিনি আরও বলেন, সরকার পুলিশ দিয়ে রাস্তা বন্ধ করে সমাবেশ করে আর বিএনপির সমাবেশের আগে ও সমাবেশের দিন অঘোষিত ধর্মঘট ডাকে। মানুষের উপর হামলা করে। কোনো বাধাই বিএনপিকে ঠেকাতে পারবে না। সরকার পতনের আন্দোলন ঠেকানো যাবে না। অবৈধ সরকারকে বিদায় করে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ