spot_img

আওয়ামী লীগকে নয়, ডিসেম্বরে বিএনপিকেই লাল কার্ড দেখাবে জনগণ : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী ডিসেম্বরে জনগণ আওয়ামী লীগকে নয়, বিএনপিকে লালকার্ড দেখাবে।

শনিবার (১২ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ফরিদপুরে এখন টাকা উড়ছে। বিএনপির শাসনামলে পাঁচবার দুর্নীতিতে বাংলাদেশ বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে । এই দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে খেলা হবে। আপনাদের এখন থেকেই প্রস্তুত থাকতে হবে।

তিনি বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান অর্থপাচারকারী, মুচলেকা দিয়ে বিদেশে চলে গেছে, তার বিরুদ্ধেও খেলা হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ