spot_img

জনগণের রায় নিয়ে আবারও ক্ষমতায় আসবেন শেখ হাসিনা : মতিয়া চৌধুরী

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের রায় নিয়ে আবারও ক্ষমতায় আসবেন এবং স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, যোগাযোগ ও আবাসন সহ সকল খাতের উন্নয়নের জন্য কাজ করবেন।

শনিবার (১২ নভেম্বর) জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মতিয়া চৌধুরী বলেন, বঙ্গবন্ধু কন্যা গর্ভবতী মাতা, বিধবা ও বয়স্ক নারীদের জন্য সামাজিক নিরপত্তা বলয়ের আওতায় বিভিন্ন ধরণের ভাতার ব্যবস্থা করেছেন। গ্রামের মানুষের স্বাস্থ্যসেবায় কমিউনিটি ক্লিনিকগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি বলেন, বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিরাট এক সফলতা। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে সকলের প্রতি আহবান জানান তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ