spot_img

তারেক জিয়া দেশে ফিরলে আজীবন জেলে কাটাতে হবে : শেখ সেলিম

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, বিএনপি নেতা তারেক রহমান দেশে ফিরলে তাকে সারাজীবন জেলে কাটাতে হবে।

শনিবার (১২ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শেখ সেলিম বলেন, কারণ তার (তারেক) একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন সাজা হয়েছে। দেশের টাকা মানি লন্ডারিংয়ের মাধ্যমে পাচার করায় তার ৩৭ বছরের জেল হয়েছে। দেশে আসলে তাকে ৩৭ বছর জেলের ভাত খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ