spot_img
spot_img

আমেরিকা গেলেন বিমান বাহিনী প্রধান

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান সস্ত্রীক এবং একজন সফরসঙ্গীসহ সরকারি সফরে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছেন।

রোববার (১২ নভেম্বর) যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ‘প্যাসিফিক এয়ার ফোর্সেস’-এর কমান্ডারের আমন্ত্রণে আগামী ১৩-১৬ নভেম্বর যুক্তরাষ্ট্রের হিকাম এয়ারফোর্স বেস-এ অনুষ্ঠিতব্য ‘প্যাসিফিক এয়ার চিস সিম্পোজিয়াম ২০২৩’ এ যোগদান করবেন। বিমান বাহিনী প্রধান সিম্পোজিয়ামে বিভিন্ন আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং সম্মানিত প্যানেল মেম্বার হিসেবে ‘হিউম্যানিটারিয়ান অ্যাসিট্যান্ট অ্যান্ড ডিজাস্টার রিলিফ (এইচএডিআর)’এর উপর বক্তব্য প্রদান করবেন।

এছাড়াও তিনি অংশগ্রহণকারী বিশ্বের বিভিন্ন দেশের বিমান বাহিনী প্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন।

বিমান বাহিনী প্রধান সরকারি সফর শেষে ১৯ নভেম্বর বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন বলেও আইএসপিআর জানিয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ