রবিবার | ৮ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

চলতি মাসেই দেশে ফিরছেন তারেক রহমান: সালাহউদ্দিন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলতি মাসের শেষ নাগাদ দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে ঢাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমরা আশা করছি, এই মাসের শেষের দিকেই তিনি দেশে ফিরবেন। দু-একদিন এদিক-ওদিক হতে পারে, তবে আমরা আশাবাদী।

এর আগেও বিএনপির নেতারা একাধিকবার জানিয়েছেন, খুব শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন। নভেম্বরের শেষ নাগাদ তাঁর ফেরার সম্ভাবনার কথাও দলের ভেতর থেকে শোনা যাচ্ছিল। তবে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ