স্বতন্ত্র প্রার্থীরা সরকার গঠন করলে পাকিস্তান মুসলিম লীগ-নেওয়াজ (পিএমএল-এন) আনন্দের সাথে বিরোধী বেঞ্চে বসবে বলে জানিয়েছে দলের প্রধান শাহবাজ শরিফ।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) একটি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেছেন।
নওয়াজ শরীফ বলেন, অ্যাসেম্বলিতে তারা সংখ্যাগরিষ্ঠতা দেখাতে পারলে আমরা আনন্দের সঙ্গে বিরোধী বেঞ্চে বসব এবং সাংবিধানিক ভূমিকা পালন করব। আর তারা যদি সরকার গঠন করতে না পারে, তাহলে অবশ্যই অন্য রাজনৈতিক দলগুলো ঐকমত্যের সঙ্গে সিদ্ধান্ত নিয়ে প্রার্থী দেবে। এটিই সাংবিধানিক উপায়। আমাদের এভাবেই এগিয়ে যেতে হবে এবং পরবর্তী পদক্ষেপ নিতে হবে।
লাহোরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শাহবাজ বলছিলেন, নির্বাচন হয়ে গেছে এখন চলছে পরবর্তী পর্ব। বিজয়ী স্বতন্ত্র প্রার্থীরা যদি নিজেদের পিটিআই সমর্থিত বা পিটিআই সমর্থিত নয় বলে; তারা যদি সরকার গঠন করতে পারে তাহলে তাদের তা করা উচিত। তবে প্রেসিডেন্ট তাদের আমন্ত্রণ জানাবেন না।










