spot_img
spot_img

বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগীতায় বাংলাদেশী বিচারক

ইরানে অনুষ্ঠিতব্য বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগীতার ৪০তম আসরে বিচারক হিসেবে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশের “আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)”-এর প্রেসিডেন্ট, “মা’হাদুল ক্বিরাত বাংলাদেশ”-এর পরিচালক ক্বারী শায়খ আহমাদ বিন ইউসুফ আযহারী।

আগামীকাল বুধবার (১৩ ফেব্রুয়ারি) সকালে অনুষ্ঠানে যোগ দিতে ক্বারী শায়খ আহমাদ বিন ইউসুফ আযহারী ঢাকা ত্যাগ করবেন।

জানা যায়, তেহরানে আগামী ১৫ থেকে ২২ ফেব্রুয়ারী পর্যন্ত হিফজ, ক্বিরাত ও তাফসীর সহ মোট ৮টি বিভাগে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে ইরানের রাষ্ট্রপতি ইব্রাহীম রাঈসী বিচারকমণ্ডলী এবং প্রতিযোগীদের মাঝে সম্মাননা এবং পুরস্কার প্রদান করবেন।

প্রতিযোগীতা শেষে ক্বারী আহমাদ ইউসুফ আগামী ২৪ ফেব্রুয়ারী দেশে ফিরবেন। তিনি বাংলাদেশে বিশুদ্ধ তিলাওয়াত ও ক্বিরাতের রুপকার ক্বারী মুহাম্মাদ ইউসুফ রহঃ এর বড় পুত্র।

উল্লেখ্য: ২০১১ সালে আহমাদ বিন ইউসুফ এ প্রতিযোগীতায় বাংলাদেশের পক্ষে অংশ নিয়ে প্রথমবারের মতো ক্বিরাতে ৩য় স্থান অর্জন করে সারা বিশ্বে বাংলাদেশের নাম উজ্জল করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ