ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের প্রধানমন্ত্রী মোল্লা মুহাম্মাদ হাসান আখুন্দ বলেছেন, ইমারাতে ইসলামিয়া সরকার সুশৃঙ্খল পরিকল্পনা ও নির্ধারিত সময়সূচি অনুযায়ী দেশের বিভিন্ন অঞ্চলে নির্মাণ ও উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে। এর লক্ষ্য নাগরিকদের সমস্যা সমাধান করা এবং উন্নয়নের গতি ত্বরান্বিত করা।
কাবুল-বাগরাম সড়ক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে পাঠানো এক বার্তায় তিনি এ কথা বলেন
আফগান প্রধানমন্ত্রী বলেন, কাবুল-বাগরাম সড়ক প্রকল্প দেশের বড় ও গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পগুলোর একটি, যা আরও আগেই বাস্তবায়ন করা উচিত ছিল।
তিনি বলেন, বর্তমানে এই প্রকল্পের কাজ শুরু হওয়া অবকাঠামো উন্নয়ন বাস্তবায়নে ইসলামি আমিরাতের অঙ্গীকারের প্রতিফলন।
তিনি আরও বলেন, কাবুল-বাগরাম সড়ক নির্মাণের ফলে পরিবহনসেবা উন্নত হবে, অর্থনৈতিক কার্যক্রমে গতি আসবে এবং সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের জন্য সরাসরি ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
সূত্র: হুরিয়াত রেডিও











