spot_img

গ্রেফতার হলেন বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট

বলিভিয়ার সাবেক অন্তর্বর্তী প্রেসিডেন্ট জেনিন অ্যানেজকে গ্রেফতার করা হয়েছে। ২০১৯ সালে দেশটির সে সময়কার প্রেসিডেন্ট ইভো মোরালেসের বিরুদ্ধে জনগণকে ক্ষেপিয়ে তোলা, দেশে রাজনৈতিক সংকট সৃষ্টি ও সামরিক অভ্যুত্থানে মদদ দেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হলো।

শুক্রবার (১২ মার্চ) অ্যানেজের বিরুদ্ধে দেশটির পাবলিক প্রসিকিউটর আনুষ্ঠানিক অভিযোগ আনার মাধ্যমে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

তবে অ্যানেজ সেসব অভিযোগ প্রত্যাখ্যান করেছিলেন। এছাড়াও দেশটির চারজন শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তা ও পুলিশ প্রধানের বিরুদ্ধেও একই অভিযোগ আনা হয়েছে।

বলিভিয়ার সরকার বিষয়ক মন্ত্রী কারলোস এডুয়ার্ডো অ্যানেজের গ্রেফতারের খবর নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, মিসেস জেনিন অ্যানেজকে এরইমধ্যে আটক করা হয়েছে এবং তিনি এখন পুলিশের হাতে রয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ