spot_img

অতীতে বেশ কিছু নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, অতীতে বেশ কিছু নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি। এ বিষয়ে অভিযোগও রয়েছে। এজন্য আগামী নির্বাচন যেন অধিক অংশগ্রহণমূলক হয়, প্রকৃত অংশীদারিত্বমূলক হয় সে লক্ষ্যে কমিশন সবার মতামত নিচ্ছে।

রোববার (১৩ মার্চ) কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশনের প্রথম সংলাপ শুরুর আগে সিইসি এ কথা বলেন। নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে শিক্ষাবিদদের সাথে ইসির প্রথম বৈঠক বিকেল তিনিটায় শুরু হয়।

ইসি জানিয়েছে, ধারাবাহিক এ বৈঠক থেকেই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ তৈরির পরিকল্পনা করা হবে। ধারাবাহিক এ সংলাপে এরপর বিশিষ্ট নাগরিক, গণমাধ্যম প্রতিনিধি ও রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করবে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন নিয়োগ দেন রাষ্ট্রপতি। পরদিন (২৭ ফেব্রুয়ারি) শপথ নিয়ে প্রথম অফিস করেন ২৮ ফেব্রুয়ারি। বর্তমান কমিশন সবার সঙ্গে তাদের পরামর্শ অনুযায়ী রোডম্যাপের কাজে হাত দিতে চায়। প্রয়োজনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আবারও দলগুলোসহ বিভিন্ন মহলের সঙ্গে বসতে পারে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশনের অধীনেই আগামী ২০২৩ সালে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ