সমন্বিত সামাজিক প্রতিরোধ ছাড়া মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
তিনি বলেন, দেশের একেবারে নিম্নআয়ের মানুষ ও উচ্চ আয়ের মানুষের মধ্যে মাদকের সংশ্লিষ্টতা বেশি। মধ্যম আয়ের মানুষের মধ্যে তুলনামূলক কম। বিশেষ করে, নিম্ন আয়ের মানুষ স্বল্পমূল্যের ও অধিক ক্ষতিকর মাদক ব্যবহার করছে।
রবিবার (১৩ মার্চ) সকালে সিলেট নগরীর একটি হোটেলের কনফারেন্স হলে ‘মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সমন্বিত কর্ম পরিকল্পনা প্রণয়নে’ কর্মশালায় এ মন্তব্য করেন তিনি।
তিনি মনে করেন, মাদকের ব্যবহার কমিয়ে আনতে অর্থনৈতিক বৈষম্য কমিয়ে আনা প্রয়োজন। মাদকের ব্যবহার উল্লেখযোগ্য হারে কমিয়ে আনতে প্রথাগত আইনের পাশাপাশি প্রচলিত সামাজিক বিধিনিষেধ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।










