গত কয়েক মাস ধরে চলমান ইউক্রেন সংকট তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার সাউথ ক্যারোলিনার ফ্লোরেন্সে রিপাবলিক পার্টির সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় এই আশঙ্কা প্রকাশ করেন তিনি।
ট্রাম্প বলেছেন, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ সম্ভাব্য তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হতে পারে। শ্রদ্ধাবোধের অভাবের কারণে ইউক্রেন আক্রমণ করেছেন পুতিন। ইউক্রেন যুদ্ধে আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতিক্রিয়ারও সমালোচনা করেছেন তিনি।
সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, এটি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যেতে পারে। আমি দেখছি কী ঘটছে। কারণ আপনি যদি মনে করেন পুতিন থেমে যাবেন, তাহলে এই পরিস্থিতি আরও খারাপ হতে যাচ্ছে। পুতিন থামবেন না। আর তার সাথে কথা বলার মতো আমাদের কেউ নেই। রাশিয়ার বিরুদ্ধে এখন পর্যন্ত আমার মতো কেউ কঠোর হয়নি।
ডোনাল্ড ট্রাম্প বলেন, ইউক্রেনে যুদ্ধের একটি বড় কারণ হলো যুদ্ধের প্রতি পুতিনের আত্মত্যাগ।











