spot_img

বিশ্বজয়ী হাফেজকে রাষ্ট্রীয় সংবর্ধনা দিতে হবে: মুফতী সুলতান মহিউদ্দিন

বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও হুসনুল কুরআন মাদরাসার মুহতামিম মুফতী সুলতান মহিউদ্দিন বলেছেন, আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশকে পরাজিত করে বাংলাদেশের কওমী মাদরাসার ছাত্ররা বারবার প্রথম স্থান অধিকার করে বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমর্যাদাকে উজ্জল করে আসছে। অথচ তাদের এ মহান অর্জনকে সরকার মুল্যায়ন করছে না। ক্রিকেট খেলায় জয়ী হলে খেলোয়ারদেরকে রাষ্ট্রিয় সংবর্ধনা দেওয়া হয়। দরিদ্র মানুষের রক্ত চোষনকারী সুধী মহাজনরা রাষ্ট্রিয় অর্থ খরচে সংবর্ধনা পেলে বিশ্ব জয়ী হাফেজগণ রাষ্ট্রীয় সংবর্ধনা পাবেনা কেন? হাফেজদের এ ঐতিহাসিক সফলতাকে জেনেও সরকার না জানার ভান করছে কেন দেশবাসী জানতে চায়। এটাকি কুরআনের সম্মানের প্রতি অবহেলা নয় ?

রবিবার (১৩ মার্চ) সকালে কামরাঙ্গীরচর হুসনুল কুরআন মাদরাসায় আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতী সুলতান মহিউদ্দিন বলেন, যারা পবিত্র কুরআনকে ইজ্জত করে আল্লাহ তাদের সন্মান বাড়িয়ে দেন। এজন্য সকলের উচিত আলেম-ওলামা ও হাফেজে কুরআনদের সন্মান করা।
তিনি বিশ্ব জয়ী হাফেজ সালেহ আহমদ তাকরীমসহ আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সকল হাফেজে কুরআনকে রাষ্ট্রীয় সংবর্ধনা দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন মাদরাসার শিক্ষাসচিব মাওলানা আমির হোসাইন, হাফেজ মাওলানা কেফায়েতুল্লাহ ও মাওলানা আতিক হাসান প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ